মালবিকা এবং

রণদেব দাশগুপ্ত


à¦…à¦°à§à¦¬à¦¾à¦šà§€à ¨ রোদ থেকে ক্লান্ত উঠে আসি
যতই প্রমাদ থেকে দূরে সরে যাবে ভাবি
তত বেশি ফুল ঝরে
তত বেশি মাংসগন্ধে ছেয়ে যায় ভোরের আকাশ

ভ্রাম্যমাণ দিন আসে
দিন যায় নিখুঁত নরম
অথচ গ্রীবার নীচে জমে থাকা অন্ধকার
অথচ পায়ের নীচে জমে থাকা ধুলো
এসবও তো ইতিহাসকথা

প্রবল মেঘের রাত্রি
জলে জলে নিরুদ্দেশৠগেল মালবিকা
এখন তোমার গালে
অকারণ অর্বাচীন রোদ সাজিও না।

অলংকরণঃ অর্ঘ্য দত্ত

ফেসবুক মন্তব্য